বকশীগঞ্জে ছাত্রলীগের সভাপতির অপকর্মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, হামলায় আহত-৩

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জুমান তালুকদারের বিভিন্ন অপকর্মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের অপর একটি অংশ । মিছিলে সভাপতি জুমান তালুকদারের কর্মীদের অতর্কিত হামলায় ৩ ছাত্রলীগের কর্মী আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে ২৭ মে শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলার বগার চর ইউনিয়নের সারমারা বাজারে।

জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুমান তালুকদারের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ এনে অবিলম্বে তাকে সংগঠন থেকে বহিস্কার করার দাবিতে বিক্ষোভ মিছিল করে ইউনিয়ন ছাত্রলীগের প্রায় ৩ শতাধিক ছাত্রলীগ কর্মী।

মিছিলটি ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বের বাজার প্রদক্ষিণ শেষে ফের দলীয় কার্যালয়ে ফেরার সময় জুমান তালুকদার সমর্থিত কয়েকজন লাঠি সোঠা নিয়ে অতর্কিত মিছিলে হামলা চালায়।

ওই হামলায় ছাত্রলীগ কর্মী স্বপন, শরীফ ও তুহিন আহত হয়। এসময় হামলাকারীরা বাজারের দুটি দোকান ভাংচুর করে।


বকশীগঞ্জ থানা পুলিশের হস্তক্ষেপে পরিসি'তি নিয়ন্ত্রণে আসে। পরে ওই মিছিলে হামলার ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুমান তালুকদারকে অবাঞ্চিত ঘোষণা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সজিব ও ছাত্রলীগ নেতা মির্জা সম্রাট।


ছাত্রলীগের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, জুমান তালুকদার সম্প্রতি সংগঠনের নাম ভাঙিয়ে নানা অপকর্ম করে যাচ্ছেন। এতে করে ঐতিহ্যবাহী সংগঠন ছাত্রলীগের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

ভবিষ্যতে ছাত্রলীগের মর্যাদা অক্ষুণ্ন রাখতে তাকে বহিস্কারের দাবি উঠেছে বলে নিশ্চিত করেন ওই ছাত্রলীগের নেতা।


বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান