শ্রীবরদীতে প্রথম নারী চেয়ারম্যান প্রার্থী নাছিমা বেগম

G M Fatiul Hafiz Babu

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি


শ্রীবরদীতে সর্বপ্রথম নারী চেয়ারম্যান মোছাঃ নাছিমা বেগম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একমাত্র নারী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।

তিনি শ্রীবরদী উপজেলার ৫নং গোশাইপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নেমেছেন। আগামী ৪ঠা জুন ৬ষ্ঠ ধাপে ৫নং গোশাইপুর ইউনিয়নসহ শ্রীবরদী উপজেলার ৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত শুক্রবার বিকেলে গোশাইপুর ইউনিয়নের মাটিয়াকুড়া গ্রামে গণসংযোগকালে নম্র, ভদ্র, শিক্ষিত মোছাঃ নাছিমা বেগম

(বি.এস.এস) বলেন, এই ইউনিয়নে তিনি নির্বাচিত হলে তার প্রধান কাজ হবে সবার জন্য শিক্ষা স্বাস্থ্য সেবার সুযোগ সৃষ্টি ও গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবেন।

বাল্য বিবাহ রোধ, গ্রামের রাস্তাঘাটের উন্নয়ন, নারীদের আর্থিক ও সামাজিক উন্নয়ন, সমাজে অবহেলিত মহিলাদের স্বাবলম্বী করে তুলে ৫নং গোশাইপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান।

তিনি ছাড়াও এই ইউনিয়নে আরও ৫ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান