দুই ছাত্রীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার

Seba Hot News
সেবা ডেস্ক:  দুই ছাত্রীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহফুজুর রশিদ ফেরদৌসকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে কলাবাগান থানাধীন এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কলাবাগান থানার ওসি মো. ইকবাল জানান, তিনি আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক। কয়েকদিন আগে তার বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছিল। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করে। তার বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করা হয়। ওই মামলায় আজ ভোরে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান