সেবা ডেস্ক: জাতীয়
পাটির ৮ম জাতীয়
সম্মেলন দলের চেয়ারম্যান
নির্বাচিত হয়েছেন এইচ
এম এরশাদ। এছাড়া
সিনিয়র কো-চেয়ারম্যান
রওশন এরশাদ, মহাসচিব
এবিএম রুহুল আমিন
হাওলাদার ও কো-চেয়ারম্যান নির্বাচিত
হয়েছেন জি এম
কাদের। শনিবার অনুষ্ঠিত
জাতীয় পার্টির ৮ম
জাতীয় সম্মেলনে কাউন্সিলের
প্রধান নির্বাচন কমিশনার
সিরাজুল ইসলামের (দলের
প্রেসিডিয়াম সদস্য) তার
প্রস্তাবে বিনা প্রতিদ্বন্দ্বীতায়
তারা নির্বাচিত হন।
নির্বাচিত হওয়ার পর
এরশাদ তার বক্তব্যে
বলেন আমি আমার
দায়িত্ব পরিপুর্ণভাবে পালন করবো
যতদিন বাঁচি তোমাদের
সঙ্গে আছি। আমরা
ইনশাল্লাহ ক্ষমতায় গিয়ে
মানুষের মুখে হাসি
ফোটাবো। এর আগে
সকাল সাড়ে ১০টায়
রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়
পতাকা, দলীয় পতাকা
ও শান্তির প্রতীক
পায়রা উড়িয়ে সম্মেলন
উদ্বোধন করেন জাতীয়
পার্টির চেয়ারম্যান এইচ
এম এরশাদ। তার
সঙ্গে ছিলেন সিনিয়র
কো-চেয়ারম্যান রওশন
এরশাদ, কো-চেয়ারম্যান
জিএম কাদের ও
মহাসচিব রুহুল আমিন
হাওলাদারসহ শীর্ষ নেতারা।
প্রথমে কোরআন তেলাওয়াত
গীতাপাঠ ও বাইবেল
পাঠের মাধ্যমে সম্মেলন
উদ্বোধন করেন এইচ
এম এরশাদ। সভা
পরিচালনা করেন ঢাকা
মহানগর উত্তরের সভাপতি
এস এম ফয়সাল
চিশতী ও দক্ষিণের
সভাপতি সৈয়দ আবুল
হেসেন বাবলা। দলের
সাংগঠনিক লিখিত বক্তব্য
পাঠ করেন দরের
মহাসচিব রুহুল আমীন
হাওলাদার। সম্মেলনে দলের
কো-চেয়ারম্যান জি
এম কাদের তার
বক্তব্যে বলেন, দেশের
রাজনীতি স্থিতিশীল না
থাকায় বিনিয়োগ বাড়ছে
না। ফলে কর্মসংস্থানের
সুযোগ ক্রমবর্ধমন জনসংখ্যার
সঙ্গে তুলমুলক বাড়ছে
না। বেকার সমস্যা
মহামারির ন্যায় ছড়িয়ে
পড়েছে। তিনি আরো
বলেন, উপনিবেশিক আমলে
যে বিষয়টি নিয়ে
দেশবাসী সবচেয়ে বেশি
উদ্বিগ্ন ছিলো সেটা
হলো দেশীয় সম্পদ
পাচার হয়ে যাওয়া।
এখন দেশের বিশাল
অর্থ বিদেশে পাচার
হচ্ছে বলে দেশী
বিদেশী গণমাধ্যমে বলা
হচ্ছে। জনগণ চায়
এর থেকে মুক্তি।
সাধারণ মাুনষ নিরাপত্তাহীনতা
ও দুশ্চিন্তায় দিন
কাটাচ্ছে জনগণ চায়
জনস্বার্থের রাজনীতি সেজন্য
তাদের চাহিদা একটি
জনগনের রাজনৈতিক দল।
এরশাদ বলেন, জাতীয়
পার্টি টিকে আছে
থাকবে। আমরা চাই
জাতীয় পাটি দীর্ঘজীবী
হোক। দলের মহানগর
দক্ষিণের সভাপতি সৈয়দ
আবু হোসেন বাবলা
এমপি ও মহানগর
উত্তরের সভাপতি এস
এম ফয়সল চিশতীর
সঞ্চালনায় সম্মেলনে দলের
সাংগঠনিক প্রতিবেদন পেশ
করেন দলের মহাসচিব
এ বি এম
রুহুল আমীন হাওলাদার।
এছাড়া মঞ্চে রয়েছেন
পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল
ইসলাম মাহমুদ, সাবেক
মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ
বাবলু, অ্যাডভোকেট কাজী
ফিরোজ রশীদ, প্রতিমন্ত্রী
মশিউর রহমান রাঙ্গা,
অধ্যাপক দেলোয়ার হোসেন
খান, প্রতিমন্ত্রী মুজিবুল হক
চুন্নু, প্রেসিডিয়াম সদস্য
আলহাজ মাহমুদুল ইসলাম
চৌধুরী, বিরোধী দলের
চিফ হুইপ তাজুল
ইসলাম, দক্ষিণের সভাপতি
সৈয়দ আবু হোসেন
বাবলা, প্রেসিডিয়াম সদস্য
ফখরুল ইমাম, এম
এ সাত্তার, অ্যাডভোকেট
সালমা ইসলাম, এম
এ কাসেম, অধ্যাপক
মাসুদা রশীদ চৌধুরী,
মীর আবদুস সবুর
আসুদ, দক্ষিণের সেক্রেটারি
জহিরুল আলম রুবেল,
মহিলা পার্টির সেক্রেটারি
অনন্যা হোসেন মৌসুমীসহ
দলের কেন্দ্রীয় নেতা
ও সহযোগী সংগঠনের
শীর্ষ পর্যায়ের নেতারা।
এ ছাড়া সম্মেলনে
প্রায় ১৫টি দেশের
রাষ্ট্রদূত অতিথি হিসেবে
রয়েছেন।বিনা প্রতিদ্বন্দ্বীতায় দলের চেয়ারম্যান হলেন এরশাদ
সেবা ডেস্ক: জাতীয়
পাটির ৮ম জাতীয়
সম্মেলন দলের চেয়ারম্যান
নির্বাচিত হয়েছেন এইচ
এম এরশাদ। এছাড়া
সিনিয়র কো-চেয়ারম্যান
রওশন এরশাদ, মহাসচিব
এবিএম রুহুল আমিন
হাওলাদার ও কো-চেয়ারম্যান নির্বাচিত
হয়েছেন জি এম
কাদের। শনিবার অনুষ্ঠিত
জাতীয় পার্টির ৮ম
জাতীয় সম্মেলনে কাউন্সিলের
প্রধান নির্বাচন কমিশনার
সিরাজুল ইসলামের (দলের
প্রেসিডিয়াম সদস্য) তার
প্রস্তাবে বিনা প্রতিদ্বন্দ্বীতায়
তারা নির্বাচিত হন।
নির্বাচিত হওয়ার পর
এরশাদ তার বক্তব্যে
বলেন আমি আমার
দায়িত্ব পরিপুর্ণভাবে পালন করবো
যতদিন বাঁচি তোমাদের
সঙ্গে আছি। আমরা
ইনশাল্লাহ ক্ষমতায় গিয়ে
মানুষের মুখে হাসি
ফোটাবো। এর আগে
সকাল সাড়ে ১০টায়
রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়
পতাকা, দলীয় পতাকা
ও শান্তির প্রতীক
পায়রা উড়িয়ে সম্মেলন
উদ্বোধন করেন জাতীয়
পার্টির চেয়ারম্যান এইচ
এম এরশাদ। তার
সঙ্গে ছিলেন সিনিয়র
কো-চেয়ারম্যান রওশন
এরশাদ, কো-চেয়ারম্যান
জিএম কাদের ও
মহাসচিব রুহুল আমিন
হাওলাদারসহ শীর্ষ নেতারা।
প্রথমে কোরআন তেলাওয়াত
গীতাপাঠ ও বাইবেল
পাঠের মাধ্যমে সম্মেলন
উদ্বোধন করেন এইচ
এম এরশাদ। সভা
পরিচালনা করেন ঢাকা
মহানগর উত্তরের সভাপতি
এস এম ফয়সাল
চিশতী ও দক্ষিণের
সভাপতি সৈয়দ আবুল
হেসেন বাবলা। দলের
সাংগঠনিক লিখিত বক্তব্য
পাঠ করেন দরের
মহাসচিব রুহুল আমীন
হাওলাদার। সম্মেলনে দলের
কো-চেয়ারম্যান জি
এম কাদের তার
বক্তব্যে বলেন, দেশের
রাজনীতি স্থিতিশীল না
থাকায় বিনিয়োগ বাড়ছে
না। ফলে কর্মসংস্থানের
সুযোগ ক্রমবর্ধমন জনসংখ্যার
সঙ্গে তুলমুলক বাড়ছে
না। বেকার সমস্যা
মহামারির ন্যায় ছড়িয়ে
পড়েছে। তিনি আরো
বলেন, উপনিবেশিক আমলে
যে বিষয়টি নিয়ে
দেশবাসী সবচেয়ে বেশি
উদ্বিগ্ন ছিলো সেটা
হলো দেশীয় সম্পদ
পাচার হয়ে যাওয়া।
এখন দেশের বিশাল
অর্থ বিদেশে পাচার
হচ্ছে বলে দেশী
বিদেশী গণমাধ্যমে বলা
হচ্ছে। জনগণ চায়
এর থেকে মুক্তি।
সাধারণ মাুনষ নিরাপত্তাহীনতা
ও দুশ্চিন্তায় দিন
কাটাচ্ছে জনগণ চায়
জনস্বার্থের রাজনীতি সেজন্য
তাদের চাহিদা একটি
জনগনের রাজনৈতিক দল।
এরশাদ বলেন, জাতীয়
পার্টি টিকে আছে
থাকবে। আমরা চাই
জাতীয় পাটি দীর্ঘজীবী
হোক। দলের মহানগর
দক্ষিণের সভাপতি সৈয়দ
আবু হোসেন বাবলা
এমপি ও মহানগর
উত্তরের সভাপতি এস
এম ফয়সল চিশতীর
সঞ্চালনায় সম্মেলনে দলের
সাংগঠনিক প্রতিবেদন পেশ
করেন দলের মহাসচিব
এ বি এম
রুহুল আমীন হাওলাদার।
এছাড়া মঞ্চে রয়েছেন
পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল
ইসলাম মাহমুদ, সাবেক
মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ
বাবলু, অ্যাডভোকেট কাজী
ফিরোজ রশীদ, প্রতিমন্ত্রী
মশিউর রহমান রাঙ্গা,
অধ্যাপক দেলোয়ার হোসেন
খান, প্রতিমন্ত্রী মুজিবুল হক
চুন্নু, প্রেসিডিয়াম সদস্য
আলহাজ মাহমুদুল ইসলাম
চৌধুরী, বিরোধী দলের
চিফ হুইপ তাজুল
ইসলাম, দক্ষিণের সভাপতি
সৈয়দ আবু হোসেন
বাবলা, প্রেসিডিয়াম সদস্য
ফখরুল ইমাম, এম
এ সাত্তার, অ্যাডভোকেট
সালমা ইসলাম, এম
এ কাসেম, অধ্যাপক
মাসুদা রশীদ চৌধুরী,
মীর আবদুস সবুর
আসুদ, দক্ষিণের সেক্রেটারি
জহিরুল আলম রুবেল,
মহিলা পার্টির সেক্রেটারি
অনন্যা হোসেন মৌসুমীসহ
দলের কেন্দ্রীয় নেতা
ও সহযোগী সংগঠনের
শীর্ষ পর্যায়ের নেতারা।
এ ছাড়া সম্মেলনে
প্রায় ১৫টি দেশের
রাষ্ট্রদূত অতিথি হিসেবে
রয়েছেন।