কুড়িগ্রামে ৬ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা

G M Fatiul Hafiz Babu
ডাঃ জিএম ক্যাপ্টেন কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলার সহকারী পরিচালক শেখ সাদী’র নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।

জানা যায়, জেলার নাগেশ্বরী বাজারে লতা ষ্টোরে

মেয়াদোর্তীর্ণ সাবান রাখার অপরাধে ৪ হাজার টাকা, স্যাকারিন ও হাইড্রোজ কেমিকেল বিক্রির অপরাধে মনোরঞ্জণ ষ্টোরের মালিককে ৫ হাজার টাকা, বিএসটিআই এর অনুমোদন ছাড়া কয়েল বিক্রির অপরাধে চম্পা ষ্টোর মালিককে ৫ হাজার টাকা,

একই অপরাধে নারায়ণ ষ্টোরকে ৫ হাজার টাকা, আইসক্রিমে স্যাকারিন ও কাঠের রঙ মেশানোর অপরাধে তৃপ্তি আইসক্রিমের স্বত্বাধিকারীকে ১০ হাজার টাকা এবং নোংরা পরিবেশে দৈ ও মিষ্টি তৈরীর অপরাধে প্রিয়াংকা সুইটসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমান টিমে নাগেশ্বরী উপজেলা সেনিটারী ইন্সপেক্টর পবিত্র কুমার ও পুলিশের একটি টিম উপস্থিত ছিল।


বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান