৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ৩

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোলপ্লাজা এলাকা থেকে একটি ভোজ্য তেলবাহী ট্রাক তল্লাশি করে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় ট্রাকটিও জব্দ করা হয়। গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, বুধবার সকালে চট্টগ্রাম থেকে সয়াবিন তেল বোঝাই একটি ট্রাক নিয়ে রাজশাহীর উদ্দেশে যাচ্ছিল। সকাল সাড়ে সাতটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ট্রাক তল্লাশি করলে চালকের সিটের নিচ থেকে চার প্যাকেট ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে গুরুদাসপুর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মোবারক হোসেন ও বড়াইগ্রাম সার্কেলের  এএসপি শফিকুল ইসলামের উপস্থিতিতে উদ্ধারকৃত প্যাকেট গণণা করে ৪০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আটককৃতরা হলো- ট্রাক চালক রাজশাহীর রাজপাড়া থানার লক্ষিপুর ঘোষমহল এলাকার মৃত নশু শেখের ছেলে সেলিম শেখ (৪৪), একই থানার কাশিয়াডাঙ্গা গ্রামের মাইনুল ইসলামের ছেলে হাসান আলী (২৭) ও বাঘা থানার গাঁওপাড়া গ্রামের একাব্বর আলীর ছেলে কালু সরদার (৩৫)। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম হোসেন।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান