পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়কের মুন্সিরহাট নামক স্থানে পঞ্চগড়গামী একটি নাইট কোচ বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলেই বিমল চন্দ্র রায় ও ফিরোজা বেগম নামে ২ মোটরসাইকেল আরোহী নিহত হন।
স্থানীয়রা জানান, নিহত দুজন ইউপি নির্বাচনে দায়িত্ব পালনের জন্য বালিয়া ইউনিয়নের বড়গ্রাম ভোটকেন্দ্রে যাচ্ছিলেন। ঠাকুরগাঁও থানার ওসি মশিউর রহমান নিহতের সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।