২ মে সোমবার গাইবান্ধা জেলা প্রশাসন, বাংলাদেশ
লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ও
জাইকার উদ্দ্যেগে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলেনের কক্ষে জেলা প্রশাসক মোঃ
আব্দুস সামাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ড. এস এম যোবাইর
এনামুল কবির।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ
মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ শামছুল আজমসহ বিভিন্ন দপ্তরের
দপ্তর প্রধানগণ।
সম্মেলেনে বিভিন্ন দপ্তরের অগ্রগতি সম্পর্কে
কাইযেন প্রভাব সংক্রান্ত তথ্য চিত্র উপস্থাপন করা হয়। অন্যান্য দপ্তরের মত জেলা
আনসার ও ভিডিপি দপ্তর হতেও বিভিন্ন কার্যক্রমের উপর কাইযেনের প্রভাবের বিষয়ক
সচিত্র প্রতিবেদন উপস্থাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলা
আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহ মোঃ আখতারুজ্জামান ও গাইবান্ধা জেলা আনসার ও
ভিডিপি’র উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক
গোলাম মোস্তফা রাঙ্গা।
