ওম-শুভশ্রীর সঙ্গে আর কে থাকছেন?

Seba Hot News
সেবা ডেস্ক:  জাজ মাল্টিমিডিয়া খুব শিগগিরই তাদের পরবর্তী ছবির নাম ঘোষণা করবে। ছবিতে নায়ক-নায়িকা হিসেবে থাকবেন ওম ও শুভশ্রী। সঙ্গে থাকবেন একজন বাংলাদেশি নায়িকাও। তবে কে তিনি? এ বিষয়ে এখনই কিছু বলতে নারাজ জাজ মাল্টিমিডিয়া। আব্দুল আজিজ বলেন, ‘আমরা খুব শিগগিরই নতুন আরেকটি ছবি নির্মাণ করতে যাচ্ছি। এতে ওম শুভশ্রী থাকতে পারেন। তবে এখন পর্যন্ত কোনোকিছু ঠিক করিনি। সবকিছু ঠিক করে ঘোষণা দিব।’
এদিকে ১০ তারিখ থেকে শুটিং শুরু হওয়ার কথা ছিল জাজের ‘রক্ত’ ছবির। তবে তা পিছিয়ে গেছে। আগামী সপ্তাহের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হতে পারে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান