সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে জমিজমা বিরোধের জের ধরে প্রতিপক্ষের বাড়ি ঘরে হামলা, ভাংচুরের ঘটনা ঘটেছে । এসময় হামলায় শিশু সহ ২ জন আহত হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা নীলক্ষিয়া ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের চান্দু মিয়ার একখন্ড জমি দখল নিয়ে একই গ্রামের মওলানা সাইয়ুম খন্দকারের বিরোধ চলে আসছিল।
শনিবার সকালে সাইয়ুম খন্দকারের নেতৃত্বে তার লোকজন চান্দু মিয়ার বাড়ি ঘরে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর করা হয় । হামলায় বাধা দিতে গিয়ে রিনা আক্তার (২২) ও রুকন মিয়া ( ১০) আহত হয়।
পরে ঘরে থাকা লক্ষাধিক টাকার আসবাবপত্র লুটতরাজ হয়।
এব্যাপারে জমির মালিক চান্দু মিয়া জানান, তারা (সাইয়ুম) খন্দকার বিভিন্ন সময় এই জমিটি দখলের পায়তারা করে তা না পেরে আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে।
হামলাকারী সাইয়ুম খন্দকার জানান, হামলার বিষয়টি সঠিক নয়। কে বা কারা এঘটনা ঘটিয়েছে তা আমার জানা নেই।
এব্যাপারে বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, এঘটনায় অভিযোগ দিলে আইনগত ব্যবস'া নেয়া হবে।