দুর্নীতির শীর্ষে শ্রীবরদী সাব-রেজিষ্ট্রী অফিস জিম্মী ক্রেতা-বিক্রেতারা - রাজস্ব হারাচ্ছে সরকার

Seba Hot News
ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী  (শেরপুর) প্রতিনিধি :



দুর্নীতির শীর্ষে শ্রীবরদী সাব-রেজিষ্ট্রী অফিস। অত্র অফিসে দুর্নীতির কারণে লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। এছাড়াও সিন্ডিকেটের কাছে জিম্মী হয়ে জমি ক্রেতা-বিক্রেতাদের গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। যার কারণে অত্র এলাকায় কমে গেছে জমি ক্রয়-বিক্রয়। জানা যায়, শ্রীবরদী উপজেলায় ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার দুর-দুরান্ত থেকে আসা জমি ক্রেতা-বিক্রেতা ও সেবা প্রার্থীগণ প্রতিনিয়ত অধিক অর্থ খুইয়ে বাড়ি ফিরছেন। দলিল লেখক সমিতি ও সাব-রেজিষ্ট্রারের যোগসাজসে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট। এই সিন্ডিকেটের কাছে জিম্মী হয়েছে অত্র উপজেলার ক্রেতা-বিক্রেতা ও সেবাপ্রার্থীরা। নিয়মিত তথ্য গোপন, জমির শ্রেণী পরিবর্তন করে দলিল সম্পাদন করায় প্রতি মাসে সরকার লক্ষ লক্ষ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। রহস্যজনক কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরব।

অনুসন্ধানে জানা যায়, শ্রীবরদী সাব-রেজিষ্ট্রার সঞ্জয় কুমার আশ্চায্য মোটা অংকের টাকার বিনিময়ে শ্রীবরদী শম্ভুগঞ্জ মৌজায় জমির শ্রেণী পরিবর্তন করে ২৪৪৭ নং দলিল রেজিষ্ট্রী করেছেন। এতে সরকার লক্ষাধিক টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। অনুসন্ধানে আরো জানা যায়, সাব-রেজিষ্ট্রারের মদদে চাকুরী থেকে অবসর গ্রহণের পরও মো: নজরুল ইসলাম ও শ্রী প্রফুল্ল চন্দ্র রায় সহ একাধিক ব্যক্তিদের দিয়ে অত্রাফিসে দুর্নীতির কাজ করাচ্ছেন। মো: নজরুল ইসলাম দলিল লেখকের সাথে আতাত করে প্রতি দলিলে অতিরিক্ত টাকা আদায় কাজে নিয়োজিত আছেন বলে তাকে চাকুরী শেষ হওয়ার পরও চাকুরীতে রেখেছেন সাব-রেজিষ্ট্রার। এ ব্যাপারে সাব-রেজিষ্ট্রার সঞ্জয় কুমার আশ্চায্য বলেন, তারা অভিজ্ঞ ব্যক্তি বিধায় তাদেরকে দিয়ে কাজ করাচ্ছি। তারা দুর্নীতির সাথে জড়িত না। জমির শ্রেণী পরিবর্তন বিষয়ে বলেন, কাজের ভিরে দুই একটি দলিল এদিক সেদিক হতে পারে। তবে এর জন্য দায়ী দলিল লেখক ও জমি-ক্রেতা-বিক্রেতারা। এমন দুর্নীতিবাজ সাব-রেজিষ্টার সহ সিন্ডিকেটের বিরুদ্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত দৃষ্টান্তমুলক ব্যবস্থা নিবেন এই প্রত্যাশা এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সকলের।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান