ধর্মযাজক. পুরোহিত. প্রগতিশীল মানুষসহ সকল গুপ্ত হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে ১৪ দলের মানববন্ধন ও সমাবেশ

Seba Hot News

ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি ঃ ১৯.০৬.১৬

ধর্মযাজক. পুরোহিত. প্রগতিশীল মানুষসহ সকল গুপ্ত হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে ১৪ দলের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশ ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে রোববার বিকেলে  কুড়িগ্রাম শহীদ মিনার চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ জাফর আলী, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, জাসদ সভাপতি ইমদাদুল হক ইমদাদ, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক রোবেল আলম মন্ডল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ হাসান লোবান প্রমূখ।

বক্তারা দেশব্যাপী ধর্মযাজক. পুরোহিত. প্রগতিশীল মানুষসহ সকল গুপ্ত হত্যার জন্য জামায়াত, বিএনপি সরাসরি জড়িত বলে অভিমত প্রকাশ করেন। এ ছাড়াও এ গুপ্ত হত্যার প্রতিবাদে দেশবাসীকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান