রাজাহাটে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ

Seba Hot News
 রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ১৮.০৬.২০১৬

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়নের নবনির্বাচিত ইইপি মহিলা সংরক্ষিত ও সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাব শপথ বাক্য পাঠ করান রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম। এতে ৮৪ জনের মধ্যে ৮১ জন শপথ নেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হাসেম, থানা আফিসার ইনচার্জ মোঃ আব্দুল রশিদ, উপজেলা প্রকৌশলী জি কে এম আনোয়ারুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, কৃষি কর্মকর্তা সষ্টী চন্দ্র রায়, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদুলন্নবী মিঠু, প্রামিক শিক্ষা অফিসার আকতারী পারভিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ নুর হোসেন, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক ডাঃ জি  এম ক্যাপ্টেন প্রমূখ। উল্লেখ্য গত ৭ মে চতুর্থ দফায় অনুষ্ঠিতব্য রাজারহাট ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান