বকশীগঞ্জে বর্ণ্যাঢ্য আয়োজনে দৈনিক যায়যায়দিনের ১১তম বর্ষপূর্তি উদযাপন

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে কেক কাটা, শোভাযাত্রার মধ্য দিয়ে দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে।

১১তম বর্ষে পদার্পন উপলক্ষে ৬ জুন সোমবার বকশীগঞ্জ জেজেডি ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে এক জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর ১২ টায় উপজেলা প্রেসক্লাবে কেক কেটে যায়যায়দিনের ১১ তম বর্ষপূর্তির শুভ উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মুহাম্মদ সাদিকুর রহমান।

কেক কাটার পর উপজেলা প্রেসক্লাব হতে  বর্ণ্যাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা ও কেক কাটা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন বিশিষ্ট সমাজ সেবক হামিদুর রহমান,  উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম আবু সায়েম, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি,

 উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা নাছির উদ্দিন, অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, সাবেক অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা আফসার আলী,

 বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ, ইসলামী ব্যাংকের ব্যবস'াপক খন্দকার আমিরুল ইসলাম,

দৈনিক যায়যায়দিনের বকশীগঞ্জ প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক জিএম সাফিনুর ইসলাম মেজর,

সাপ্তাহিক বকশীগঞ্জ এর সম্পাদক গোলাম রাব্বানী নাদিম, সাংবাদিক এইচএম মূসা আলী, সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক রাশেদুল আলম রনি, সেবাহট নিউজের স্টাফ রিপোর্টার ফিরোজ আলম, দৈনিক ডেসটিনির বকশীগঞ্জ প্রতিনিধি মো.  নুরুজ্জামান ,

 জেজেডি ফ্রেন্ডস ফোরামের সদস্য সচিব মাহফুজুর রহমান মার্কোস, যুগ্ন আহবায়ক আফজাল শরিফ, সাংবাদিক উৎপল মহন্ত, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সজিব,

 গণচেতনা রি-কল প্রকল্পের সমন্বয়কারী শ্যামল রায়, বিডিও শাহানা পারভীন, ঢাকা আহছানিয়া মিশনের ব্যবস'াপক আবদুল হালিম, ব্র্যাক পেইস কর্মসূচির ব্যবস'াপক মোস্তফা জামান, সাংবাদিক সরকার আক্তার হোসেন প্রমুখ।


এছাড়াও স'ানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা দৈনিক যায়যায়দিনের ১১ তম বর্ষে পদার্পন উপলক্ষে দৈনিক যায়যায়দিন পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন।

শোভাযাত্রা শেষে প্রেসক্লাবের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান