শ্রীবরদীতে সাব-রেজিষ্ট্রার- দলিল লেখকের দ্বন্দ ভোগান্তিতে জমি ক্রেতা-বিক্রেতারা

G M Fatiul Hafiz Babu


ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:



শ্রীবরদীতে সাব-রেজিষ্ট্রার- দলিল লেখক সমিতির সাথে দ্বন্দের কারণে চমর দুর্ভোগ পোহাতে হয় জমি ক্রেতা

বিক্রেতাদের। জানা যায়, গত ২৬ জুন বিকালে দলিল লেখক সমিতির সভাপতি মো. আনিসুর রহমান সাব রেজিষ্ট্রার মো. সঞ্জয় কুমার আশ্চায্যের কাছে একটি দলিল টাকা ছাড়া করানোর জন্য বললে সাব রেজিষ্ট্রার সভাপতিকে তার খাস কামরা থেকে বের করে দেন।

এরই সূত্রপাত ধরে গতকাল সকাল থেকে সমিতির সকল দলিল লেখক দলিল লেখা বন্ধ করেন। এতে দুর দরান্ত থেকে জমি ক্রেতা বিক্রেতাদের পড়তে হয় ভোগান্তিতে।

 জমি ক্রেতা আ. হালিম, মো. আজিজুর রহমান বলেন আমরা সকাল থেকে এসে বসে আছি, এখন ১টা বাজে দলিল লেখক ও সাব রেজিষ্ট্রারের দ্বন্দের কারণে আমরা চরম ভোগান্তিতে আছি।

রোজার দিন আজ দলিল হবে কিছা জানি না। এ বিষয়ে দলিল লেখক সমিতির সভাপতি মো. আনিসুর রহমান বলেন,

আমি টাকা ছাড়া দলিল করতে গেলে সাব রেজিষ্ট্রার সঞ্জয় কুমার আশ্চায্য আমাকে তার খাস কামরা থেকে বের করেন দেন। এ ব্যাপারে সাব রেজিষ্ট্রার সঞ্জয় কুমার আশ্চায্য বলেন, সভাপতির সাথে আমার কিছুই হয়নি।

তবে গতকাল একটি দলিল নিয়ে আসে দলিল দাতা কথা বলতে পারে না বিধায় আমি দলিল ফিরিয়ে দিয়েছি।

 তবে দুপুর ১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঘন্টা ব্যাপী সাব রেজিষ্ট্রারের খাস কামরা সাব রেজিষ্ট্রার ও দলিল লেখক সমিতির সভাপতি , সাধারণ সম্পাদক সহ অন্যান্য লেখকরা বৈঠক শেষে সমঝোতা করে দুপুর ২টার পর থেকে জমি রেজিষ্ট্রী শুরু হয়। 
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান