বকশীগঞ্জে ভারতীয় মদসহ এক যুবক আটক

G M Fatiul Hafiz Babu

বকশীগঞ্জ প্রতিনিধি ঃ
জামালপুরের বকশীগঞ্জে ভারতীয় মদসহ ১ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
 ঈদকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় ৭ বোতল মদসহ জয়নাল আবেদীন বিপুল (২৪) নামে এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ ।
গ্রেফতাকৃত বিপুল ধানুয়া কামালপুর ইউনিয়নের চাঁন মিয়ার পুত্র ।
থানা পুলিশ সূত্রে জানাগেছে , গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ থানার (এসআই) নুরুল্লাহ্ নেতৃত্বে আজ বুধবার দুপুর ১২টার দিকে বগার চর ইউনিয়নের টালিয়া পাড়া বাজার এলাকা থেকে তার কাছে থাকা বাজার ব্যাগ তল্লাশি করে ৭ বোতল ভারতীয় মদসহ বিপুলকে গ্রেফতার করে ।
বকশীগঞ্জ থানার ওসি আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে  তিনি জানান, আটকৃত বিপুলের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান