সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ১২ জন অসহায় ও দরিদ্র মুক্তিযোদ্ধাদের মাঝে শাড়ি-লুঙ্গী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা এলজিইডির উদ্যোগে এসব বিতরণ করা হয়।
শাড়ি-লুঙ্গী বিতরণ করেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী।
এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন,উপ-সহকারী প্রকৌশলী আবদুল গণি, নূর মোহাম্মদ, ছামিদুল ইসলাম উপসি'ত ছিলেন।
