সাপাহারে দুস' দরিদ্রদের মাঝে সেমাই-চিনি বিতরণ

S M Ashraful Azom
গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে সুবিধাবঞ্চিত দুস'দের মাঝে বিনামূল্যে সেমাই-চিনি বিতরণ করেছেন “আলোর সন্ধানে সাপাহার” নামের একটি সেচ্ছাসেবী সংগঠন বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে আলোর সন্ধানের পৃষ্ঠপোষক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী (আরব)’র সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক আরমান হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপসি'ত থেকে ৫০ জন সুবিধাবঞ্চিত দুস'দের মাঝে সেমাই-চিনি বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঞাঁ। বিশেষ অতিথি হিসেবে উপসি'ত ছিলেন উপজেলা কৃষি অফিসার এএফএম গোলাম ফারুক হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, সরকারী কলেজের রসায়ন বিভাগের প্রভাষক ও রোভার স্কাউট লিডার মজিদুল আলম, কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার আতাউর রহমান সেলিম, প্রেসক্লাবের সাবেক সভাপতি তছলিম উদ্দীন, সাংবাদিক নয়ন বাবু, প্রদীপ সাহা প্রমুখ। এ সময় সেখানে আলোর সন্ধানে সাপাহার এর সকল সদস্য ও সাপাহার সরকারী কলেজের রোভার স্কাউটের সকল সদস্য উপসি'ত ছিলেন।


ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান