বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে সাবেক মন্ত্রী এম ছাত্তারের হুইল চেয়ার ও ফ্যান বিতরণ

G M Fatiul Hafiz Babu
জিএম ফাতিউল হাফিজ বাবু


জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস'্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী এমএ ছাত্তার ।
বৃহস্পতিবার বেলা ১১ টায় তিনি স্বাস'্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজ খবর নেন।


পরিদর্শন শেষে স্বাস'্য কমপ্লেক্সে রোগীদের ব্যবহারের জন্য দুটি হুইল চেয়ার ও ৬ টি বৈদ্যুতিক ফ্যান বিতরণ করেন।
উপজেলা স্বাস'্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিবরুল বারীর নিকট হুইল চেয়ার ও ফ্যান গুলো হস্তান্তর সাবেক মন্ত্রী এমএ ছাত্তার।


এসময় উপসি'ত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি হামিদুর রহমান, সাধারণ সম্পাদক একেএম হামিদুল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার ডা. নাদের হোসাইন ,

সাবেক চেয়ারম্যান ও মেরুরচর ইউনিয়নের সাবেক সভাপতি আবদুল হামিদ, নিলক্ষিয়া ইউনিয়নের সাবেক সভাপতি হাবিবুর রহমান হবি ,উপজেলা যুব সমাজের সাবেক সভাপতি আকরামুল হক ,

সমাজ সেবক আবদুল কাদের ধুমালী, উপজেলা ছাত্র সমাজের সাবেক সভাপতি জিয়াউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক খোকন আকন্দ, মিজানুর রহমান প্রমুখ।


এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের রোগীদের নগদ টাকা ও শাড়ি-লঙ্গী বিতরণ করেন সাবেক এই মন্ত্রী।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান