তবে এয়ারটেল কর্তৃপক্ষ বলছেন, মোহাম্মদপুর, শেরে বাংলা নগর, হাজারীবাগ ও নারায়ণগঞ্জ জেলার সার্ভারে টেকনিকাল ত্রুটি থাকার কারণে সিমগুলো সাময়িকভাবে বন্ধ হয়েছে। আজ দেড়টা থেকে দুইটার মধ্যে এ সমস্যার সমাধান হবে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি জোনের কমিশনার রুহুল আমিন সাগর গণমাধ্যমকে বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন