সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে ২০১৫-২০১৬ সালে বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতা, বই পাঠ, আবৃত্তি ও হাতের লেখা সুন্দর প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা গণগ্রন'াগারের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গণগ্রন'াগারের ইনচার্জ খন্দকার রাশেদুল হকের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের প্রভাষক মো. রবিউল ইসলাম।
এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের ছড়াকার খন্দকার মোস্তফিজুল হক, সানরাইজ এডুকেয়ার একাডেমির পরিচালক রুহুল আমিন, শিক্ষক রেজাউল করিম, মেজাজ উদ্দিন আকন্দ প্রমুখ।
এতে বিভিন্ন কলেজ, বিভিন্ন উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়ের ৪৮ জন প্রতিযোগী ও তাদের অভিভাবক উপসি'ত ছিলেন।
