সেবা ডেস্ক:
বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়ন পল্লী সমাজের উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধে উদ্বুদাধকরণ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার মেরুরচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ওই উদ্বুদ্ধকরণ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে ইউনিয়নের পল্লী সমাজের সদস্য গণ, ইউপি সদস্য, ইউপি সচিব , কাজী ও বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেন।
এসময় বক্তৃতা করেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির এফও হাসনা বেগম, ইউপি সচিব মুছা আমিন প্রমুখ।
বাল্যবিয়ে প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য অনুরোধ করা হয়। যেখানে বাল্যবিয়ের আয়োজন করা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলার জন্য কাজ করতে সচেষ্ঠ থাকতে হবে।
