বকশীগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ মা-ছেলে আটক

G M Fatiul Hafiz Babu

সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ মা-ছেলেকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন পৌর এলাকার নামাপাড়া গ্রামের বানেছা বেগম (৫০) ও তার ছেলে আগা মামুন (৩০)।


রোববার সকাল ১০ টার দিকে তাদের আটক করা হয় । অপরদিকে শনিবার রাতে মুরাদ (২৫) নামে এক ডাকাতকেও আটক করেছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ রোববার নামাপাড়া গ্রামের বানেছা বেগমের বাড়িতে হানা দেয়। এসময় ২৭ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেলে বানেছা বেগম ও তার ছেলে আগা মামুনকে আটক করা হয়।


অপরদিকে নয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে মুরাদ নামে এক ডাকাতকে আটক করা হয়। ডাকাত সদস্য মুরাদ বকশীগঞ্জ পৌর এলাকার হাজীপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে।


বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন জানান, আটককৃতদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে। 
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান