বকশীগঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা মাধ্যমিক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৮ জুন মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত ইফতার মাহফিলে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

 এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম আবু সায়েম ও তাহমিনা আক্তার পাখি।

এসময় উপসি'ত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাহমিনা আক্তার,

ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, ধানুয়া কামালপুর দাখিল মাদ্রাসার সুপার এএনএম ওয়াহিদুজ্জামান, খেওয়ারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান,

জাকিরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান, জানকিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, আলীরপাড়া মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।


ইফতারে সকল বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক, সুপার ও সহকারী শিক্ষক গণ উপসি'ত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান