ছাগলের পাট খাওয়া নিয়ে তর্কে একব্যক্তির মৃত্যু

Seba Hot News
সেবা ডেস্ক:  জামালপুরের বকশীগঞ্জে ছাগলের পাট খাওয়া নিয়ে তর্কের জের ধরে বাঁশের আঘাতে মাজেদ (৪০) নামে একব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৭ জুন) বিকেলে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ইউনিয়নের উঠানোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মাজেদ ওই গ্রামের বদিউজ্জামানের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাদিকুর রহমান জানান, বিকেলে মাজেদুর ছাগলকে খাওয়াতে একই এলাকার মিস্টারের পাটখেতে নিয়ে যান। পরে এ নিয়ে মাজেদুরের সঙ্গে মিস্টারের তর্ক হয়।
একপর্যায়ে বাশেঁর গোড়ালি দিয়ে মাজেদুর মাথায় আঘাত করেন মিস্টার। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে বকশীগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান