ভিলেন হয়ে ফিরছেন অক্ষয় খান্না

Seba Hot News
বিনোদন ডেস্ক : ‘ঢিশুম’ ছবির নায়ক জন অ্যাব্রাহাম ও বরুণ ধাওয়ান, অথচ আলোচনার কেন্দ্রে খলনায়ক অক্ষয় খান্না। কারণ এই ছবির মাধ্যমে দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন বলিউডের এই অভিনেতা। সর্বশেষ ২০১২ সালে গলি গলি চোর হ্যায় ছবিতে অভিনয় করেন অক্ষয় খান্না। এবার অ্যাকশন-অ্যাডভেঞ্চার ধাঁচের চলচ্চিত্রে দেখা যাবে তাকে। এর ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে বিরতি প্রসঙ্গে ৪১ বছর বয়সী এই তারকা বলেছেন, ‘ব্যক্তিগত কিছু সমস্যার সমাধান নিয়ে ব্যস্ত ছিলাম। এ কারণে কাজ থেকে দূরে থাকতে হয়েছে। ‘ঢিশুম’র মাধ্যমে ফিরতে পেরে আমি উচ্ছ¡সিত। এ বছর আরো ছবি আসবে আমার।’ রোহিত ধাওয়ান পরিচালিত ছবিটিতে ওয়াঘা চরিত্রে অভিনয় করেছেন অক্ষয়। ‘ঢিশুম’-এ আরো অভিনয় করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। এটি মুক্তি পাবে আগামী ২৯ জুলাই।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান