বকশীগঞ্জে মেরুরচর দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu

সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর দারুল উলুম নুরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে শনিবার ইফতার মাহফিল উক্ত মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে।

ইফতার মাহফিলের আলোচনা সভায় আবদুল জলিল মন্ডলের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

উক্ত মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হামিদুল ইসলামের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন

 কোহিনূর দাখিল মাদ্রাসার সুপার শাফিউল ইসলাম, মেরুরচর ইউনিয়ন বিএনিপর সভাপতি সভাপতি জাহাঙ্গীর আলম পুলক, সাইফুল ইসলাম মাস্টার , উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রাশিদুল আল আমিন রঞ্জু মাস্টার, সাবেক শিক্ষক সলিম উল্লাহ, আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

ইফতারে মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রী, অভিভাবক, এলাকাবাসী সহ ৩ শতাধিক মানুষ অংশ নেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান