বকশীগঞ্জে ভিজিএফ পাবে ৪১ হাজার পরিবার , ৮৩৭ মেট্রিক টন চাল বরাদ্দ,

G M Fatiul Hafiz Babu
 জিএম ফাতিউল হাফিজ বাবু ঃজামালপুরের বকশীগঞ্জে ২০১৫-২০১৬ অর্থ বছরে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দুস', অতিদরিদ্র ব্যক্তি পরিবারকে ভিজিএফের চাল বিতরণ করা হবে।


একটি পৌরসভা ও সাত টি ইউনিয়নে মোট ৪১ হাজার ৮৮০ টি পরিবারের অনুকূলে ৮৩৭.৬০০ মে.টন চাল বরাদ্দ পাওয়া গেছে। বিভিন্ন ইউনিয়নের তুলনায় এবার বরাদ্দ কম পাওয়া গেছে বকশীগঞ্জ পৌরসভায়।


এতে করে পৌরসভার বিপুল সংখ্যক দরিদ্র পরিবার ভিজিএফ থেকে বঞ্চিত হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতি বছরের ন্যায় এবারও এলাকার হতদরিদ্র, দুর্যোগ কবলিত মানুষকে ভিজিএফের চাল বিতরণের জন্য বরাদ্দ হয়েছে।

 প্রতিটি পরিবারকে এবার ২০ কেজি করে চাল বিতরণ করা হবে। ধানুয়া কামালপুর ইউনিয়নের ৪ হাজার ৯৮ টি পরিবারের অনুকূলে ৮১.৯৬০ মে.টন,

 বগারচর ইউনিয়নের ৮ হাজার ৬০৭ টি পরিবারের অনুকূলে ১৭২.১৪০ মে.টন, বাট্টাজোড় ইউনিয়নের ৬ হাজার ১৪৮ টি পরিবারের অনুকূলে ১২২.৯৬০ মে.টন, সাধুরপাড়া ইউনিয়নের ৫ হাজার ২৯৮ টি পরিবারের অনকূলে ১০৫.৯৬০ মে.টন,

 বকশীগঞ্জ ইউনিয়নের ৩ হাজার ৩৮১ টি পরিবারের ৬৭.৬২০ মে.টন, নিলক্ষিয়া ইউনিয়নের ৫ হাজার ৬৩৬ টি পরিবারের অনকূলে ১১২.৭২০ মে.টন, মেরুরচর ইউনিয়নের ৭ হাজার ১৭২ টি পরিবারের অনকূলে ১৪৩.৪৪০ মে.টন

এবং বকশীগঞ্জ পৌরসভার ১ হাজার ৫৪০ টি পরিবারের অনুকূলে ৩০.৮০০ মে.টন ইউনিয়ন ভেদে  বিতরণ করা হবে।
এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু বলেন,

 ভিজিএফের চাল সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে সভা করে সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের দরিদ্রদের নামের তালিকা চাওয়া হয়েছে ।


তালিকাটি উপজেলা মানবিক সহায়তা বাস্তবায়ন কমিটির অনুমোদন সাপেক্ষে ভিজিএফর চাল বিতরণ শুরু করা হবে।


বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুব্রত পাল বলেন , ৩০ জুনের মধ্যে সকল ইউনিয়ন ও একটি পৌরসভার অতিদরিদ্রদের তালিকা পাওয়া যাবে। ৩ জুলাইয়ের মধ্যে সকল ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ শেষ করা হবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান