সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কামালপুর ইউনিয়নের প্রায় দুই কিলোমিটার সীমান্ত এখন ভারতীয় গরু পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহার হয়ে আসছে।
রাত হলেই কামালপুর ইউনিয়নের দিঘলকোনা, হারিয়াকোনা ও বাবলা কোনা, লাউচাপড়া এলাকার প্রায় দুই কিলোমিটার সীমান্ত দিয়ে আসছে ভারতীয় গরু।
সীমান্ত রক্ষী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু আসার ফলে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।
তবে সোমবার বিকালে ১৩টি ভারতীয় গরু আটক করে বিজিবি সদস্যরা।
অনুসন্ধানে দেখা যায়, সম্প্রতি এই সীমান্ত দিয়ে প্রতিদিন প্রায় দেড় শ থেকে দুই শ ভারতীয় গরু আসছে বাংলাদেশে।
বন্যহাতি আতংকের কারণে বিজিবির টহল না থাকায় এই তিনটি পাহাড়ী গ্রামকে চোরাকারবারীরা নিরাপদ রুট হিসেবে গরু পাচার করে থাকে। এই গরু পাচারের সঙ্গে অনেক রাঘববোয়ালরা জড়িত বলে অনুসন্ধ্যানে বের হয়েছে।
তবে স'ানীয়দের দাবি ঘাটে ঘাটে মাসোহারা দিয়েই কতিপয় গরু ব্যবসায়ী অবাধে ভারতীয় গরু আনছে দেশে। এদিকে সীমান্ত পার হওয়ার সাথে সাথে ভারতীয় গরু গুলি বৈধ করার সঠিক পন'া বের করে ফেলেছেন চোরাকারবারীরা।
গরু গুলি বৈধ করতে ব্যবহার করা হয় স'ানীয় লাউচাপড়া বাজার ও কর্নঝোড়া বাজারের ইজারাদারের রশিদ।
স'ানীয় সূত্র জানায় লাউচাপড়াসহ এলাকার প্রায় অর্ধশতাধিক ব্যক্তি এই গরু পাচার চক্রের সক্রিয় সদস্য।
আর স'ানীয় লাউচাপড়া বাজারের ইজারাদার ও কর্নঝোড়া বাজারের ইজারাদার আব্দুর রাজ্জাক লিটন বাজারের স্লীপ দিয়ে অবৈধ গরু গুলি বৈধ করার কাজ করতে সহায়তা করেন।
নাম প্রকাশ না করার শর্তে জনৈক ব্যক্তি জানান, ভারত থেকে গরু এনে প্রথমে লাউচাপড়া বাজারে আনা হয়। সেখানে এনে গরু গুলি সুষ্ঠুভাবে পাচারের জন্য স'ানীয় ২টি বাজারের স্লীপ সংগ্রহ করে তারা।
পরে তাহেরের মোড়, কনেকান্দা মোড়, ছালামের মোড়, হাজীবাড়ী মোড় এলাকা থেকে গরু গুলি দেশের বিভিন্ন স'ানে পাচার করা হয়।
বাজারের স্লীপ দিয়ে গরু বৈধ করার হচ্ছে প্রসঙ্গে লাউচাপড়া বাজারের ইজারাদার ছামিউল হক স্লীপের বিষয়টি নিশ্চিত করে জানান, গরু ব্যবসায়ীরা আসলে আমি স্লিপ দিয়ে থাকি। কোনটা বৈধ কোনটা অবৈধ এটাতো বুঝতে পারিনা।
তবে কর্নঝোড়া বাজারের ইজারাদার আব্দুর রাজ্জাক লিটন স্লীপের বিষয়টি অস্বীকার করেন।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল রফিকুল ইসলাম জানান,
এই সীমান্ত দিয়ে গরু আসছে সেটি আমি জানি। তবে এলাকাটি ৩৫ ব্যাটালিয়নের অধীনে নয়। তার পরেও টহল জোরদার করা হয়েছে।
এ দিকে ২৭ বিজিবি ব্যাটালিয়েনের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল হাফিজ জানান, বিষয়টি আমার জানা ছিল না, খোঁজ নিয়ে আমি ব্যবস'া নেব।
এদিকে চোরাচালান রোধে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, সীমান্তে চোরাচালান রোধে বিজিবিই কাজ করে। এখানে পুলিশের কোন ভূমিকা নেই।