সহজেই তৈরি করুন মজাদার ব্রেড কাটলেট

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  ইফতারে যাদের ভাজা পোড়া পছন্দ তারা ঘরে বসে অল্প সময়েই বানিয়ে নিতে পারেন মজাজার ব্রেড কাটলেট। চলুন জেনে নেয়া যাক রেসিপিটি।
 
উপকরণ: ৮ পিস ব্রেড, ১টা ডিম, ধনিয়া পাতা কুচি পরিমানে অনেক বেশি, পেঁয়াজ মিহি কুচি, কাঁচামরিচ মিহি কুচি, লবন পরিমাণমতো, গরম মশলা গুড়া ২ চা চামচ ও অল্প বেসন।
 
প্রণালী: ব্রেডগুলো পানিতে ভিজিয়ে নরম করে নিন। এরপর ব্রেড থেকে পানি খুব ভালোভাবে চিপে ঝরিয়ে নিন। ব্রেডের নরম অংশগুলো নিয়ে একটা বাটিতে পেঁয়াজ কুটি, কাঁচামরিচ কুঁচি ও ধনিয়া পাতা কুঁচি দিন। গরম মশলা গুড়া আর ডিম ফেটিয়ে দিন। এরপর পরিমাণ মতো লবণ ও অল্প বেসন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এবার একটি প্যানে তেলে চ্যাপ্টা গোলাকৃতির করে ভেজে নামিয়ে নিন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান