গুপ্তহত্যায় শিবির-ছাত্রদল সম্পৃক্ত : এইচটি ইমাম

G M Fatiul Hafiz Babu


সেবা ডেস্ক:

দেশের বিভিন্ন স্থানে গুপ্তহত্যার সঙ্গে শিবির-ছাত্রদল সম্পৃক্ত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম।

শুক্রবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত প্রচার ও প্রকাশনা উপ পরিষদ-এর এক সভা শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জামায়াত-বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামী হিন্দ, জামায়েতে ইসলামী পাকিস্তান, আলকায়দা, তালেবান, সিরিয়ার আইএস, মুসলিম ব্রাদার হুড, নাইজেরিয়ার বোকো হারাম, সোমালিয়ার আল-সাবাব এর সম্পর্ক রয়েছে। এরা একই সূত্রে গাঁথা।

এইচটি ইমাম বলেন, কান টানলে মাথা আসে। আমরা সব সূত্র থেকে যদি দেখা যায় মাথা (খালেদা জিয়া) চলে আসে। এর জন্য আগে থেকেই অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স পদ্ধতি তারা (বিএনপি) গ্রহণ করেছে। এতে কোনো কাজ হবে না।

তিনি বলেন, বিএনপির কাছে শিষ্টাচারপূর্ণ কথা আশা করি না। যদি তাই হতো তাহলে বিএনপি নেত্রী সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের প্রধান ও দেশের বর্তমান প্রধানমন্ত্রীকে নাম ধরে ডেকেছেন। এটা কতটুকু বেয়াদব হলে এমন শিষ্টাচার বর্হিভূত কথা বলা যায়।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, তাদের (পাকিস্তানের) এজেন্ট বা দালালরা যারা এদেশে আছেন তাদের মাধ্যমে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে ৯৬ পর্যন্ত এ অত্যাচার চলছিল। তাদের মধ্যে কিলিং একটা আর্ট এ পরিণত করেছিল। যাকে আমি বলি আর্ট অব কিলিং। কিভাবে হত্যা করতে হবে, কত দ্রুত করতে হবে, হত্যা করে কিভাবে পালিয়ে যেতে হবে এ সমস্ত কাজে তারা পারদর্শী হয়ে উঠছিল।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম প্রমুখ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান