ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি :
শ্রীবরদীতে ঘনঘন লোড শেডিং ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে শনিবার সন্ধায় লোকাল বয়েজের আয়োজনে মুসুল্লি ও এলাকার সাধারণ জনতা বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি পৌর শহরের চৌরাস্তা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যুৎ অফিস ঘেরাও করে। এসময় বিক্ষুব্ধ জনতা বিদ্যুৎ অফিসে কাউকে না পেয়ে ক্ষিপ্ত হয়ে পুড়া মবিল অফিসে নিক্ষেপ করে। পরে বিক্ষুব্ধ জনতা বিক্ষুব্ধ জনতা চৌরাস্তা মোড়ে সমাবেশ করে। এসময় লোকাল বয়েজের পরিচালক এজেড রুমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবি, ছাত্রনেতা সুজন রেজা প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন, ৩ দিনের মধ্যে বিদ্যুৎ সরবরাহের উন্নতি না হলে কঠোর আন্দোলনে যাব। এ ব্যাপারে আবাসিক প্রকৌশলী জহুরুল ইসলাম ভূঁইয়ার সাথে কথা বলার জন্য গেলে তাকে অফিসে পাওয়া যাই নাই।