চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রীকে গুলি করে হত্যা

Seba Hot News

চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রীকে গুলি করে হত্যাসেবা ডেস্ক: 
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক উপ-কমিশনার ও পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে (৩৩) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নগরীর জিইসি মোড় এলাকায় রবিবার (৫ জুন) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে ছেলে মাহিরকে স্কুলে নেওয়ার জন্য নগরীর ওআর নিজাম রোড আবাসিক এলাকার ১ নম্বর বিল্ডিং ‘ইক্যুইটি সেন্ট্রিয়াম’ নামের আ্যাপার্টমেন্ট থেকে বের হন মিতু আক্তার। বাসা থেকে ২০০ গজ দূরে জিইসি মোড়ের ওয়াল ফুডের সামনে গেলে মোটরসাইকেলে আসা ৩ জন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত এবং কয়েক রাউন্ড গুলি করে হত্যার পর পালিয়ে যায়। তবে এ সময় অল্পের জন্য রক্ষা পায় শিশু মাহির। ঘটনার পরপরই সিএমপি কমিশনার ও জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। ডিবি পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। তারা আশপাশের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করছে।
নিহত মিতু ছেলে মাহির আক্তার ও মেয়ে তাবাসসুমকে নিয়ে ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ছেলে নগরীর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ে।
এসপি বাবুল আক্তার বৃহস্পতিবার (২ জুন) দীর্ঘদিনের কর্মস্থল সিএমপি ছেড়ে পুলিশ সদর দফতরে যোগদানের জন্য বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান