দেওয়ানগঞ্জে বন্য হাতির তান্ডবে ২জন নিহত ॥ ইউএনও এবং সাংবাদিকসহ আহত-১০

Seba Hot News
জামালপুরে দেড়শ’ বন্য হাতির তাণ্ডবমো. রফিকুল ইসলাম খন্দকার ঃ 
জামালপুরের দেওয়ানগঞ্জে বন্য হাতির তান্ডবে ২জন নিহত হয়েছে আহত হয়েছে উপজেলা নির্বাহী অফিসার ও সাংবাদিকসহ অন্তত ১০ জন।


নিহতরা হলেন- পাথরেরচর গ্রামের জহুরুল (৫৫) ও কুমারেরচর গ্রামের আব্দুল লতিফ (৫০)

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যার ৭টার দিকে সীমান্তের ১০৭৭নং পিলারের নিকট দিয়ে প্রায় ৮০/৯০টির একটি হাতির দল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে প্রায় ২শ একর পাট ধ্বংস, আখ ও ধান করে।

পরে পাথরেরচর, মাখনেরচর, মধ্যেরচরসহ এলাকার লোকজন একত্রিত হয়ে হাতি তাড়ানোর চেষ্টা করে। পরে হাতির পাল্টা আক্রমনে ঘটনাস্থলেই জহুরুল ইসলাম মরা যায় এবং গুরুত্বর আহত অবস্থায় আব্দুল লতিফকে হাসপাতলে নেওয়ার পথে মারা যায়।

এদিকে হাতির আক্রমনে ঘটনাস্থল পরিদর্শণে আসা উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম ও সংবাদ সংগ্রহ করতে আসা দেওয়ানগঞ্জের যুগান্তরের উপজেলা প্রতিনিধি মদন মোহন ঘোষমহ অন্তত ১০জন আহত হয়। এদের মধ্যে পাথরেরচর গ্রামে সুরুজ্জামানের অবস্থা আশংকাজনক।

তাৎক্ষনিক ভাবে নিহত ২ পরিবারের মাঝে নগদ ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা বিতরন করা হয়েছে।

এদিকে দিনের বেলায় হাতি আক্রমনের কৌশল না জানায় বিপাকে পরেছে এলাকার ৪ হাজার মানুষ।

আব্দুল হামিদ নামে এক কৃষক জানান, স্বাভাবিকভাবে হাতির দল রাতে আসে ভোরেই চলে যায়। এ সময় হাতি তাড়ানোর জন্য বাতি ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু দিনের বেলায় হাতি তাড়ানোর কোন ব্যবস্থাই নেই। মানুষজন দেখলেই তেড়ে আসে।

জামালপুর জেলা প্রশাসক মোঃ শাহাবুদ্দিন খান ও ময়মনসিংহ অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা গোবিন্দ চন্দ্র রায় ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। 
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান