বকশীগঞ্জে সাঁড়াশি অভিযানে জামাতের দুই নেতা গ্রেপ্তার

G M Fatiul Hafiz Babu
এএইচ লালন ঃসারাদেশের ন্যায় জামালপুরের বকশীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে উপজেলা জামাতের সেক্রেটারী ও পৌর জামাতের অর্থ সম্পাদক গ্রেপ্তার করেছে পুলিশ ।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা জামাতের সেক্রেটারী মাওলানা আদেল ইবনে আউয়াল ও পৌর জামাতের অর্থ সম্পাদক ডা. মোহাম্মদ আলী জিন্নাহ ।
শনিবার সন্ধ্যায় পৌর শহরের সীমারপাড় ও মিয়াপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন জানান, সরকার বিরোধী ও নাশকতা মূলক কর্মকান্ডে জড়িত থাকার সন্দেহে উপজেলা জামাতের সেক্রেটারী মাওলানা আদেল ইবনে আউয়াল কে সীমাড়পাড় ও একই অভিযোগে পৌর জামাতের অর্থ সম্পাদক  ডা. মোহাম্মদ আলী জিন্নাহকে মিয়াপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

 রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।    

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান