তুরস্কে অভ্যুত্থানচেষ্টায় নিহত ৯০, আটক ১৫০০

Seba Hot News
সেবা ডেস্ক: তুরস্কের সামরিক অভ্যুত্থানচেষ্টায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত সামরিক বাহিনীর ১৫৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সারা দেশে নিহত হয়েছে অন্তত ৯০ জন, রাজধানীতেই এর সংখ্যা ৪২। এছাড়া আহত হয়েছেন ১১ শ'। বিভিন্ন স্থানে বিদ্রোহী সৈন্যরা আত্মসমর্পণ করছেন।সামরিক বাহিনীর একটি ক্ষুদ্র অংশ সরকার উৎখাতে জড়িত ছিল বলে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবং প্রধানমন্ত্রী ইলদিরিম জানিয়েছেন। আনাদোলুর উদ্ধৃতি দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে। তারা উভয়ে জানান, অভ্যুত্থানচেষ্টা সম্পূর্ণভাবে প্রতিহত করা হয়েছে। পুরো দেশ তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে তুরস্কের এক সিনিয়র কর্মকর্তা রয়টার্সকে জানান, রাজধানী আঙ্কারা ও প্রধান নগরী ইস্তাম্বুলে অভ্যুত্থানকারীরা এখনো প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। তবে শিগগিরই এরও  বসান ঘটবে।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান