শ্রীবরদীতে সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার প্রতিবাদে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল

Seba Hot News
 ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী  (শেরপুর) প্রতিনিধি :

দেশ জুড়ে সন্ত্রাস, জঙ্গিবাদ, গুপ্ত হত্যা, নৈরাজ্য এবং সাম্প্রদায়িকতার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শ্রীবরদী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সাংবাদিক মো: ফেরদৌস আলী এবং যুগ্ম আহবায়ক মো: মোতালেব, মোবারক চৌধুরীর উদ্যোগে গতকাল শনিবার বিকাল ৫ টায় ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইফতেখার হোসেন কাফি জুবেরী। বিক্ষোভ মিছিলটি শ্রীবরদী পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে শ্রীরবদী এফ.এম ডায়াগনোষ্টিক সেন্টারের সম্মুখে এসে শেষ হয় এবং ওই স্থানেই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিলিছি ও প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন রাণীশিমুল ইউনিয়ন শাখার আহবায়ক মো: আমিনুল ইসলাম, গোশাইপুর ইউনিয়ন আহবায়ক মো: নুর ইসলাম, ভেলুয়া ইউনিয়ন শাখার আহবায়ক মো: খোকন আজীম, ভেলুয়া ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক সুলতান সরকার, কাকিলাকুড়া ইউনিয়ন শাখার আহবায়ক মো: মতিউর রহমান, শ্রীবরদী সদর ইউনিয়ন শাখার আহবায়ক মো: আব্বাছ আলী, শ্রীবরদী সদর ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক মোবারক মন্ডল, খড়িয়াকাজির চর ইউনিয়ন শাখার আহবায়ক মো: মিষ্টার মিয়া, কুড়িকাহনিয়া ইউনিয়ন শাখার আহবায়ক মো: আশিকুর রহমান আশিক, গড়জরিপা ইউনিয়ন শাখার আহবায়ক আ: হালিম, পৌর শহর শাখার যুগ্ম আহবায়ক সামিউল হক রাজু , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো: জহুরুল হক প্রমুখ।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান