ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি :
জামালপুর রেলষ্টেশনে পুলিশের পিটুনিতে মুক্তিযোদ্ধা মো. আব্দুল বারীর (৬০) মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শ্রীবরদী মুক্তিযোদ্ধা সংসদ।
শ্রীবরদী মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে গতকাল শনিবার সকাল ১১ টার দিকে এ কর্মসূচী পালিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মুক্তিযোদ্ধারা এসে ওই মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
হত্যাকান্ডের ঘটনাকে ভিন্ন খাতে পরিচালিত করতে রেল বিভাগের তদন্ত কমিটির সদস্যরা তৎপর বলে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন। এ সময় তারা রেল বিভাগের তদন্ত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান। এছাড়াও বক্তারা দেশ জুড়ে সন্ত্রাস, জঙ্গী হামলা, গুপ্ত হত্যা, নৈরাজ্য এবং সাম্প্রদায়িকতার অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানান। সেই সঙ্গে দ্রুত এই হত্যা কান্ডের বিচার না হলে সারা দেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিঁয়ারি দেন।