বকশীগঞ্জে জিঞ্জিরামের জিঞ্জির থেকে আড়াই হাজার লোকের মুক্তি

G M Fatiul Hafiz Babu
বকশীগঞ্জ প্রতিনিধি ॥ জামালপুরের বকশীগঞ্জে জিঞ্জিরাম নদীর জিঞ্জির থেকে মুক্ত হয়েছে প্রায় আড়াই হাজার মানুষ। শুক্রবার বিকালে জিঞ্জিরাম নদীর উপর দিয়ে কাঠের সাঁকোর উদ্বোধনের মাধ্যমে মুক্তি মেলে বকশীগঞ্জ উপজেলার প্রায় আড়াই হাজার মানুষের।সেতুটি উদ্বোধন করেন বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম আবু সায়েম, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল হালিম মন্ডল, বগারচর ইউনিয়ন বিএনপির সভাপতি সফি আলম, নিলক্ষিয়ার সভাপতি মমতাজুর রহমান, বাট্টাজোড়ের সভাপতি মোতালেব সরকার, জাহিদুল ইসলাম প্রিন্স, স্থানীয় ইউপি সদস্য শেখ ফরিদ প্রমুখ। প্রতিশ্রুতিনুযায়ী সেতু নির্মান বাবদ সমস্ত টাকাই ব্যায় করে বগারচর ইউনিয়নের নব নির্বাচিত ইউপি সদস্য শেখ ফরিদ। প্রসঙ্গত, শেখ ফরিদ ইউপি নির্বাচনে বগারচর ইউনিয়ন ৪নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য প্রার্থী হন। নির্বাচনের পুর্বে দেওয়া প্রতিশ্রুতিনুযায়ী  টালিয়াপাড়া গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার্থে দেড় লক্ষ টাকা ব্যায়ে এই সেতু নির্মান করে দেন। ফলে মুক্তি মেলে আড়াই মানুষ অধ্যূষিত টালিয়াপাড়া গ্রাম।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান