শ্রীবরদীতে এক ঘুষির দাম ১৬’শ টাকা !!

G M Fatiul Hafiz Babu
ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী  (শেরপুর) প্রতিনিধি :



শেরপুরের শ্রীবরদীতে এক ঘুষির দাম উঠেছে ১৬’শ টাকা। জানা যায়, ঢাকা থেকে শ্রীবরদী গামী মোজাদ্দেয়ী একটি চেয়ার কোস সার্ভিসে শ্রীবরদীর ঝগড়ার চর গ্রামের আ: হাকিমের পুত্র মো খোকন মিয়া এবং একই উপজেলার ভায়াডাঙ্গা বালুরচর গ্রামের মৃত নজর আলীর ছেলে শাহা আলমের সাথে বসার সিট নিয়ে বাকবিতন্ডা হয় এক পর্যায়ে খোকন মিয়া শাহা আলমকে ঘুষি মারে। পরবর্তীতে শাহা আলমকে শ্রীবরদী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গাড়ির মালিক সাজু মিয়া এবং শ্রীবরদী পৌর শহরের পণ দা বিষয়টি ১৬’শ টাকা জরিমানা করে মিমাংসা করে দেয়। এ ব্যাপারে শাহা আলম বলেন,  আজ ১৬ টাকা দিয়ে মিমাংসা করে দিলেন কিন্তু সেই ভবিষ্যতে বড় ধরনের সন্ত্রাসী কর্মকান্ড করবে। এ বিষযে গাড়ির মালিক বলেন, যাত্রীরা মারামারি করেছে আমি বিষয়টি আপোষে মিমাংসা করেছি। এ ব্যাপারে পণ দা বলেন, উভয়ই এলাকার মানুষ তাই বিষয়টি মিমাংসা করে দিয়েছি। এ বিষয় নিয়ে শ্রীবরদীতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান