দেওয়ানগঞ্জের কলাকান্দায় মুক্তিযোদ্ধার বসত বাড়ি ও দোকানে হামলা, প্রাণ ভয়ে এলাকাছাড়া বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তুফা

G M Fatiul Hafiz Babu
দেওয়ানগঞ্জ প্রতিনিধি ॥

  দেওয়ানগঞ্জের কলাকান্দায় মুক্তিযোদ্ধার বসত বাড়ি ও দোকানে হামলা, প্রাণ ভয়ে এলাকা ছাড়া গোলাম মোস্তুফা ঘটনাটি ঘটছে গত ৫ই জুলাই/১৬ ঈদের পূর্ব দিবসে। জামালপুরের দেওয়ানগঞ্জ থানার বাহাদুরাবাদ ইউপির কলাকান্দা বাজারে । খোজ নিয়ে জানাগেছে কলাকান্দা বাজারে মধ্য স্থানে ১১ নং সেক্টর বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা দীর্ঘ ৫০ বৎসর যাবৎ এক খন্ড নিজস্ব মালিকাধীন ভূমিতে তিনি স্ব-পরিবারে বসবাস করে আসছেন। স্থানীয় একটি ভূমিদশ্যু চক্রের মূল হোতা একই গ্রামের মোঃ আল আমিন ও হাট ইজারাদার বাবুল মিয়া, তারা পূর্ব পরিকল্পিত ভাবে ঘটনার দিন আলামিনের নেতত্বে একদল সংঘবদ্ধ ভূমি দশ্যুরা মুক্তিযোদ্ধার বাড়িতে জোড়পূর্বক অনাধিকারভাবে প্রবেশ করে মুক্তিযোদ্ধা পরিবারে উপর সন্ত্রাসীরা কায়দার মার-পিট শুরু করেও বাড়ীঘর ভাংচুর লুট-পাট অর্থ ছিন্তাই করে, সেইসাথে মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে হত্যার উদ্দেশ্যে ও উচ্ছেদ করারহীন উদ্দেশ্যে আলামিনের কেডারবাহীন তার উপর শারিরীক নির্যাতন শুরু করে একপর্যায়ে প্রাণ বাচাতে মুক্তিযোদ্ধার পরিবার পরিজন সহ পালিয়ে যেতে বাধ্য হয়। এ সময় পাশেই আরো এক ব্যবসায়ী মাধু সরকার(সালাম) কিটনাশক ঔষধ ও রাসায়নিক সার বিক্রেতার উক্ত মুক্তিযোদ্ধার মত তার নিজস্ব মালিনাধিন ভূমির উপর দোকান ঘর উঠিয়ে তিনি প্রায় ১৫ বছর যাবৎ ব্যবসা পরিচালনা করে আসার অবস্থায়, ঐ ভূমি দশ্যু চক্র তার দোকানেও হামলা চালায়।

প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা গেছে। ঐ হামলায় সেখানে এক রণক্ষেত পরিনত হয়। বর্তমানে মুক্তিযোদ্ধার বসত বাড়ী সহ তার ভূমিতে ৭/৮টি মিনি ভাড়াটে দোকান সহ পাশেই ঐ মালিকানা ব্যবসায়ীর দোকানে লুটতরাজ ও অবকাঠামো ভাংচুর করে ফেলে। আক্রান্ত ব্যবসায়ীগণ ভূমিদশ্যুদের আক্রামনের ভয়ে দোকানে ভিড়তে পারচ্ছেন না মর্মে অভিযোগ উঠেছে। ভূমিদশ্যু আলামিন গংদের অত্যাচারের স্থানীয় এলাকাবাসীরা অতিষ্ঠ হয়ে পড়েছে। বর্তমানে মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা সহ ব্যবসায়ী মাধু সরকার(সালাম) ও অন্যান্য দোকানীরা নিজ ব্যবসা প্রতিষ্ঠানে শান্তিও নির্ভয়ে যেতে পারচ্ছেন না।

এ ঘটনায় আক্রান্ত বীর মুক্তিযোদ্ধা গত ১৩/০৭/১৬ইং তারিখে ৩২ জন নামীয় ও অজ্ঞাতনামা ১০/১২ জন সন্ত্রাসী ও ভূমিদশ্যূদের বিবাদী করে দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। থানা মামলা নং-১৩ তারিখ-১৩/০৭/১৬। এরিপোর্ট লেখা পর্যন্ত এখনো কেউ গ্রেপ্তার হয়নি।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান