বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যা যা খাবেন

Seba Hot News
 বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যা যা খাবেন

বর্ষাকালে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। অথচ এই সময়ই রোগের প্রকোপ সবচেয়ে বেশি থাকায় প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর প্রয়োজন। আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সবচেয়ে বেশি যা ডায়েটে থাকা প্রয়োজন তা হল ভিটামিন। জেনে নিন এই সময় ভিটামিনের ঘাটতি মেটাতে শরীরে কোন খাবারগুলো অবশ্যই ডায়েটে রাখবেন।

০১. পালং শাক: অন্য তম স্বাস্থ্যকর সবুজ শাক হল পালং। ভিটামি ই-এর পাশাপাশি পটাশিয়াম,  ম্যাগনেসিয়াম ও ফাইবারে পরিপূর্ণ পালং শাক। যা রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে।

০২. লেবু: লেবুর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি যেমন রয়েছে, তেমনই রয়েছে ফ্লাভনয়েড। যা অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে দারুণ কাজ করে। গরম জলে লেবুর খেলে বর্ষাকালে অনেক রোগের প্রকোপ থেকে রেহাই পাওয়া যায়।

০৩. গাজর: বিটা ক্যারোটিন থাকে গাজরের মধ্যে যা আমাদের শরীরে ভিটামিন এ-তে পরিণত হয়। ভিটামিন এ শুধু দৃষ্টিশক্তি ভাল রাখতেই নয়, ত্বক ও দাঁতের স্বাস্থ্য ভাল রাখতেও কাজ করে।

০৪. ডিম: ভিটামিন, প্রোটিন, মিনারেলে পরিপূর্ণ ডিম। সুস্থ থাকতে সব সময়ই ডিম ডায়েটে থাকা উচিত। বর্ষা কালে যখন রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই কম থাকে, তখন ডায়েটে অবশ্যই রাখুন ডিম।

০৫. পেঁপে: ভিটামিন সি যেমন প্রচুর পরিমাণে রয়েছে, তেমনই পেঁপের গ্লাইসেমিক ইনডেক্স কম হওয়ার কারণে হজম ক্ষমতা বাড়াতে, ইমিউনিটি বাড়াতে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে পেঁপে।

০৬. দই: ইয়োগার্ট বা দইয়ের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন বি১২ রয়েছে। যা রক্তে লোহিত রক্ত কণিকা বাড়ানোর অন্যতম উপাদান। এর অভাবে ক্লান্তি, দুর্বলতা, খিদে কমে আসার সমস্যা দেখা দেয়।

০৭. চিকেন: চিকেনের মধ্যে রয়েছে ভিটামিন বি৬। জলে সলিউবল এই ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য অত্যন্ত উপকারী।

০৮. ব্রকোলি: ভিটামিন সি ও ভিটামিন কে থাকায় ব্রকোলি ফ্যাট সলিউবল, যা হাড়ের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। ভিটামিন সি টিস্যুর ক্ষয় রুখতে সাহায্য করে।

০৯. আমন্ড: এই বাদামের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন ই রয়েছে যা শরীরে সলিউবল অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে কাজ করে। এ ছাড়াও প্রোটিন ও ফাইবারে পরিপূর্ণ হওয়ার কারণে আমন্ড খেলে পেটও ভরা থাকে অনেক ক্ষণ।

১০. রেড মিট: কোলেস্টেলের পরিমাণ বেশি হলেও লিন রেড মিটের মধ্যে প্রচুর পরিমাণ আয়রন, মিনারেল ও ভিটামিন বি ১২ রয়েছে। যা রক্তে লোহিত রক্ত কণিকার সংখ্যা বাড়াতে সাহায্য করে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান