বাগদাদে ফের আত্মঘাতী হামলায় নিহত ৩৬

Seba Hot News

imageঅনলাইন আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদে চারদিনের মাথায় ফের সন্ত্রাসী হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছে।
নিউইয়র্ক টাইমস এক খবরে জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে বাগদাদের উত্তরে একটি শিয়া মাজারে জঙ্গিরা মর্টার হামলা চালায়। এরপর তিন আত্মঘাতী বোমাবাজ সামরিক পোশাক পরে ওই কম্পাউন্ডে  প্রবেশ করে নিজেদের উড়িয়ে দেয়।
এতে অন্তত ৪০ জন আহত হয়েছে।
বাগদাদ থেকে ৫৫ মাইল দূরে বালাদে সৈয়দ মুহাম্মাদ বিন আলি আল-হাদির মাজারে এ হামলা হয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তীর্থযাত্রীরা সেখানে সমবেত হয়েছিলেন।
এর আগে গত রোববার বাগদাদের একটি শিয়া অধ্যুষিত এলাকায় হামলায় প্রায় ৩০০ জন নিহত হয়।
ইসলামিক স্টেট ওই হামলার দায় স্বীকার করেছে।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান