বকশীগঞ্জে পাগলা কুকুরের কামড়ে ২০ থেকে ২৫ শিশু হাসপাতালে।

Seba Hot News
বকশীগঞ্জ সংবাদদাতাঃ  জামালপুরের বকশীগঞ্জে ১টি পাগলা কুকুরের কামুড়ে ২৫ শিশু হাসপাতালেসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেওয়ার খবর পাওয়া গেছে।

তাৎক্ষনিকভাবে কুকুরের কামড়ে আহত শিশুদের নাম ও ঠিকানা পাওয়া যায়নি।

শুক্রবার বিকাল থেকে রাত ৮ টা পর্যন্ত বকশীগঞ্জ পৌর শহরের নামাপাড়া, হাইস্কুল মোড়, থানা রোড এলাকায় এ ঘটনায় ঘটে।

এদিকে একদিনে এতগুলি কুকুর আক্রান্ত হওয়ার কারণে ভেকসিনের তীব্র সংকট দেখা দিয়েছে বকশীগঞ্জে।

বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হেবরুল বারী কুকুরে কামড়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন সত্যতা নিশ্চিত করে  জানান, কুকুরকে হত্যা করতে ইত্যিমধ্যেই খোজা হচ্ছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান