তবে শুধু দেশি ক্রিকেটের ইতিহাসেই নয়, এবার মাশরাফি নাম লিখিয়েছেন সর্বকালের সফলতম ওয়ানডে অধিনায়কদের তালিকাতেও। অন্তত ২৫ ম্যাচে দেশের নেতৃত্ব দিয়েছেন, এমন ক্রিকেটারদের মধ্যে শতাংশের বিচারে মাশরাফির জয়ের হার রয়েছে চার নম্বরে।
তার উপরে রয়েছেন কেবল তিনজন ক্রিকেটার, ক্লাইভ লয়েড, রিকি পন্টিং ও হ্যান্সি ক্রনিয়ে। ৭১.৪২% উইন পার্সেন্টেজ নিয়ে মাশরাফি এমনকি পেছনে ফেলেছেন ভারতের সফলতম বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও।
মাশরাফির অবস্থান যেখানে চতুর্থ, ৬০% উইন পার্সেন্টেজ নিয়ে ভারতীয় ক্যাপ্টেন কুল ধোনি আছেন তালিকার ১৫ নম্বরে।