লেবুর খোসার অজানা ব্যবহার

Seba Hot News
legjসেবা ডেস্ক: 

 লেবু চিপে রসটুকু নেয়ার পরে লেবুর খোসা কী করেন? কী আর করবেন, নিশ্চয়ই ফেলে দেন। কিন্তু এই লেবুর খোসারই যে কিছু ব্যতিক্রমী ব্যবহার রয়েছে তা সম্ভবত অনেকেরই অজানা। চলুন জেনে নিই লেবুর খোসার তেমনই কিছু ব্যবহার- চা-কফির কাপে দাগ হয়ে যাওয়ায় সুন্দর কাপটির চেহারাই বদলে যায়। এই সমস্যা থেকে সমাধান পেতে সাহায্য করবে লেবুর খোসা। কাপে লেবুর খোসা রেখে তাতে সামান্য পানি দিয়ে ভিজিয়ে কয়েক ঘণ্টা রেখে দিন। দাগ দূর হয়ে যাবে।
রান্নাঘরে পিঁপড়ার সমস্যা থেকে মুক্তি পেতে রান্নাঘরের জানালা, দরজা ও ফাঁক-ফোঁকরে লেবুর খোসা ফেলে রাখুন।
প্রায়ই সময় দেখা যায় রান্না ঘরের ময়লার ঝুড়ি থেকে বাজে গন্ধ নির্গত হয়। এই দুর্গন্ধ দূর করতে আপনার ময়লা আবর্জনার ঝুড়িতে লেবুর খোসা ফেলে রাখুন।
লেবুর অ্যান্টি-ব্যাকটোরিয়াল উপাদান রান্নার কাটিং বোর্ড রিফ্রেশ করতে সাহায্য করে। লেবুর খোসা কাটিং বোর্ডে ঘষার ফলে বোর্ডের সব জীবাণু ও দুর্গন্ধ দূর হয়। তাই আপনার কাটিং বোর্ডটি সতেজ রাখতে নিশ্চিন্তে লেবুর খোসা ব্যবহার করতে পারেন।
মাইক্রোওয়েভ পরিষ্কার করতে লেবুর খোসা খুব উপকারী। আপনার মাইক্রোওয়েভ পরিষ্কার করতে ও খাবারের গন্ধ দূর করতে একটি বাটিতে লেবুর খোসা নিয়ে সামান্য কিছু পানিতে ফুটান। এতে লেবুর খোসা ও পানির বাষ্প মাইক্রোওয়েভের ভেতরের ময়লা ও গন্ধ দূর করবে।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান