এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে কলেজ জাতীয়করণের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার আলহাজ্ব শফিউদ্দিন আহাম্মদ ডিগ্রি কলেজ ও মহিলা আদর্শ ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে। এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন, কলেজের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী, গভর্নিং বডির সদস্য, অভিভাবকবৃন্দ, উপজেলার মুক্তিযোদ্ধা ইউনিট, বণিক সমিতি, খাদ্য ব্যবসায়ী সমিতি, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ও সাধারণ জনগণ। মানববন্ধন ও সমাবেশ শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এসময় বক্তব্য রাখেন অধ্যক্ষ রেজাউল হাসান, মোহাম্মদ খলিলুর রহমান, সারোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা মো.আবুল হোসেন, সদর ইউপি চেয়য়ারম্যান মোফাজ্বল হোসেন, বণিক সমিতির সভাপতি শামসুদোহা বাচ্চু, যুবলীগের সভাপতি মো.আবুল কালাম আজাদ, সাবেক ছাত্রলীগ সভাপতি ফারুক হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, উপজেলার তিনানী আর্দশ ডিগ্রী কলেজ অনেক মিথ্যা তথ্য দিয়ে জাতীয় করণের জন্য আবেদন করে। কর্তৃপক্ষ তথ্যগুলো যাচাই বাছাই না করেই উক্ত কলেজটিকে জাতীয়করণের খসড়া তালিকা প্রকাশ করে। যে কারণে প্রয়োজনীয় তদন্তপূর্বক তিনানী আর্দশ ডিগ্রী কলেজকে বাদ দিয়ে ঝিনাইগাতী উপজেলার প্রাণকেন্দ্রে অবসি'ত আলহাজ্ব শফিউদ্দিন আহাম্মদ ডিগ্রী কলেজ অথবা ঝিনাইগাতী মহিলা আর্দশ ডিগ্রী কলেজকে জাতীয়করণের জন্য দাবী জানান।

