সেবা ডেস্ক: ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম সিলেট জেলার শাহপরান থানার উদ্যোগে ১৮.১০.২০১৬ রোজ মঙ্গলবার বিকাল ৪টায় ডেসটিনির মুক্তির আন্দোলনকে আরও বেগবান করার লক্ষ্যে বিশেষ আলোচনা সভা সিলেট বন্দর বাজারে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম সিলেট বিভাগীয় সহযোগী প্রতিনিধি জনাব মো. নজরুল ইসলাম।
সভায় শাহপরান থানা কমিটি ও আগামী ২৮.১০.২০১৬ শাহপরানে ডেসটিনির নতুন অফিস উদ্বোধন বিষয়ক গুরুত্বপূর্ন আলোচনা করা হয়।
ডিএসএমএফ শাহপরান থানা সভাপতি জনাব মো. কামাল হোসেন এর নেতৃত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন মো. রমজান আলী, যোগাযোগ ও সাংগঠনিক সম্পাদক, শাহ পরান থানা, মো. নিশাদ চৌধুরী মামুন, অর্থ সম্পাদক, শাহপরান থানা, মো. হাবিব আহমেদ, মো. লিটন আহমেদ, মো. মনছুর মিয়া, মোছা. নাজমা বেগম, মো. সবুজ আহমেদ, মো. আব্দুল্লাহ সহ ডিএসএমএফ শাহপরান থানা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
