এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫২তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে শিশুদের চিত্রাংকন, রচনা প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় শেরপুরে। ১৭ অক্টোবর মঙ্গলবার সকালে জেলা শিশু একাডেমীর আয়োজনে একাডেমী মিলনায়তনে এসব প্রতিযোগীতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। চিত্রাংকন প্রতিযোগীতায় পৃথক ৪ টি এবং রচনা প্রতিযোগীতায় পৃথক ২টি গ্রুপের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ডা. এএম পারভেজ রহিম। পরে একডেমীর শিশু শিল্পিরা গান ও নাচ পরিবেশন করেন।

