ঝিনাইগাতিতে ভিজিডি কার্ড প্রদানে উৎকোচ চাওয়ায় কারাদন্ড

S M Ashraful Azom
এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে হতদরিদ্র এক নারীর কাছে ভিজিডি কার্ড করে দেওয়ার বিনিময়ে ২ হাজার টাকা উৎকোচ দাবীর অপরাধে আবুল কালাম নামে এক যুবককে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ১৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা এ দন্ড প্রদান করেন।
সূত্র জানায়, নলকুড়া ইউনিয়নের রাংটিয়া গ্রামের হতদরিদ্র আব্দুর রহিমের স্ত্রী মনোয়ারা বেগমের কাছে একই গ্রামের মুসা মিয়ার ছেলে আবুল কালাম (৩২) ভিজিডি কার্ড করে দেওয়ার বিনিময়ে উৎকোচ দাবী করে। পরে ওই গহবধূ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব আলী ফর্সার কাছে গিয়ে ওই টাকা লাগবে কি না জানতে চান। এসময় তার কাছে কে টাকা চেয়েছে জানতে চাইলে তিনি কালামের কথা বলেন। এ কথা শুনে চেয়ারম্যান আইয়ুব আলী কালামকে পরিষদে ডেকে পাঠান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা সাক্ষ্যপ্রমানের ভিত্তিতে আবুল কালামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান